বাংলায় ‘ই’ এবং ‘য়’-এর পার্থক্য কী?

“ই” এবং “য়” দ্বন্দ্বের সমাধান:

ইদানীং সোশ্যাল মিডিয়াগুলিতে জ্ঞানীগুণী(!) লেখকসংখ্যা বেড়েছে, তারই সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিকৃত বাংলার ব্যবহার। কিছু সাধারণ ভুল প্রয়োগ যা শ্রুতিমাধুর্যতা কমিয়ে দেয়। মেজাজের ভারসম্যহীনতা তৈরী করে যেকোনো লেখা পড়তে গিয়ে।
তেমনি একটি ভুল হলো বাংলা লেখায় ‘ই” এবং “য়” এর ব্যবহার। ইদানীং “ই” এবং “য়” এর ভুল ব্যবহার যেন অতি স্বাভাবিক ব্যপার হয়ে গেছে। আবার এই ব্যাপারে যদি কাউকে ভুল ধরিয়ে দেন তবে মুখের ওপর বলে দেবে ” আরেহ ভাই ওই একই আরকী😃

কিন্তু বিষয়টা যে একই নয় সেটি একটি উদাহরণ থেকেই আমরা পরিষ্কার হতে পারবো।
অনেকেই ফেসবুকে লিখেন – হায়! বন্ধুরা কেমন আছো?
অথচ বাংলা ভাষায় হায়! বলতে প্রলাপ বা হা-হুতাশ করাকে বোঝায়। হায়= Alas!
আবার অনেকে বলে থাকেন, হাই, হাই, আমার নানা মারা গেছে।
এখানে হাই বলতে কাউকে সম্বোধন করা বোঝায়।
হাই = Hi বোঝানো হয়।
শুধুমাত্র “ই” এবং “য়” এর ব্যবহার এর কারনে পুরো বাক্যের অর্থ ও ভাবগাম্ভীর্যের কী পরিবর্তন হলো তা ওপরের উদাহরণেই পরিষ্কার। 

এখনো কি আপনাদের মনে হয় “হাই” এবং “হায়” এক?

উত্তর হলো কখনোই এক নয়। বরং “ই” এবং “য়” এর ব্যবহারে বাংলা ব্যাকরণে বেশকিছু নিয়ম-কানুন রয়েছে। চলুন সেগুলো দেখে নেই।

“ই” এবং “য়” এর ব্যবহার শিখতে হলে আমাদেরকে পুরুষ এর প্রকারভেদ ও ক্রিয়াপদের ব্যবহার জানতে হবে।
আমরা জানি, বাক্যের যে পদ দ্বারা কোন কাজ করা বোঝায় তাদেরকে ক্রিয়া বলা হয়। যেমনঃ খাই, যাই, নাও ইত্যাদি।

এখন চলুন পুরুষ এর প্রকারভেদ দেখে নেয়া যাক।
বাংলা ব্যাকরণে পুরুষ প্রধানত ৩ প্রকার। এগুলো হলো –
প্রথম / উত্তম পুরুষ (আমি, আমরা)
দ্বিতীয় / মধ্যম পুরুষ ( তুমি, তোমরা)
তৃতীয় / নাম পুরুষ (সে, তারা, তাসনীম)

উত্তম পুরুষ(First Person) এর ক্ষেত্রে “আমি/আমরা”-এর পরে ক্রিয়ার সঙ্গে ‘ই’ যুক্ত হবে।

উদাহরণ: আমি চাই, আমরা যাই, আমি খাই। আমরা ভালো নেই।

মধ্যম পুরুষ (2nd Person) এর ক্ষেত্রে “তুমি, তোমরা” এদের ক্রিয়ামূলের শেষে “ও” হয়।

উদাহরণ: তুমি খাও, তোমরা যাও।

নাম পুরুষ (3rd Person) এর ক্ষেত্রে “সে, এটা, তারা, নোমান” এদের ক্রিয়ামূলের শেষে “য়” হয়।

উদাহরণ: সে চায়, তারা খায়, করিম যায়।

বিশেষ দ্রষ্টব্য: সম্মানার্থে নাম পুরুষ (যেমন: তিনি, তাঁরা) এবং মধ্যম পুরুষ (যেমন: আপনি, আপনারা) এদের ক্রিয়ামূলের শেষে “ন” হয়।

উদাহরণ: আপনারা যান, তিনি চান।

তাহলে আমরা শিখলাম,
-“আমরা সবায় নৌকাই ভোট চায়” এভাবে না লিখে বরং লিখবো
-” আমরা সবাই নৌকায় ভোট চাই”

Hsc Admission
ভর্তি প্রস্তুতি
admin

এইচএসসি লেভেলে বিশ্ববিদ্যালয় ভর্তি  প্রস্তুতি

কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা সকল এইচএসসি পড়ুয়াদের লালিত স্বপ্ন। কিন্তু সঠিক প্রস্তুতির অভাবে অনেকেই তার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে পারেনা। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যার তুলনায় শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি।

আরও পড়ুন »
আন্তর্জাতিক
admin

ইরানের ইসলামী বিপ্লব

১৯৭৯ সাল। ইরানে ঘটে যায় যুগান্তকারী এক বিপ্লব।যে বিপ্লব ইরানকে শাহ মোহাম্মদ রেজা পাহলাভীর একনায়কতন্ত্র শাসন থেকে বের করে এনে আয়াতুল্লাহ খামেনির ইসলামিক গণতান্ত্রিক দেশে পরিণত করে।যে বিপ্লব ইরানকে পাশ্চাত্যপন্থী

আরও পড়ুন »
বিজ্ঞান ও আইটি
admin

NFC কী ? NFC CARD কি কাজে লাগে?

NFC এর পূর্ণরূপ হলো Near Field Communication.নাম শুনেই বোঝা যায় এটি কম দুরত্ত্বে ফাইল শেয়ারিং ব্যবস্থা। NFC কী, তা যদি খুব সহজে বুঝতে চাই, তা হলো NFC bluetooth বা WiFi

আরও পড়ুন »
Bekarotto
ক্যারিয়ার
admin

বেকারত্বের বিস্ফোরণ:বাংলাদেশ ও বিশ্বের তুলনা

বেকারত্ব  কাজের অভাবে অনিচ্ছাকৃত কর্মহীনতা। বেকার বলতে শ্রমশক্তির সেই অংশকে বুঝানো হয়, যারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সন্ধান করা সত্ত্বেও কোন কাজ পায় না। বেকারত্ব একটি সামাজিক ব্যাধি অথবা সংকট।

আরও পড়ুন »
ইসলাম
admin

হস্তমৈথুন: আড়ালে থাকা হাজার কোটি টাকার ব্যবসা

হস্তমৈথুন হালাল নাকি হারাম? মুসলিম মাত্রেই জানেন এটি হারাম।তবে কিছু মহল হস্তমৈথুনকে হালাল করার চেষ্টায় আছেন বহুদিন যাবত।যার পেছনে আছে বিরাট এক ব্যবসায়িক উদ্দেশ্যে। শুধু হস্তমৈথুন নয়,এর পাশাপাশি সমকামীতা,Animale Sex,Child

আরও পড়ুন »
ইতিহাস
admin

বাংলা প্রবাদ ও এর পেছনের গল্প

আমরা প্রায়শই বিভিন্ন বাংলা প্রবাদ ব্যবহার করি। কিন্তু অনেকেই হয়তো এসকল শব্দ বা প্রবাদ প্রবচনের উৎপত্তির পেছনের গল্পটা জানিনা। আজকে আপনাদের সাথে নিয়ে এরকম কিছু বহুল ব্যবহৃত প্রবাদের পেছনের গল্প

আরও পড়ুন »