শিক্ষার্থী, নটর ডেম কলেজ
“আমেরিকার একটা সিক্রেট সোসাইটির হয়ে কাজ করা এই দেশীয় কিছু লোক এখানে তাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জামান সম্ভবত তাদের খুঁজে পেয়েছিলেন?”বেড়ীবাঁধের জমাট সিমেন্টের ওপর বসে একদৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকনে ইমাম।তীব্র দৃষ্টিতে লক্ষ করে আফজল।
ধীরে ধীরে তিনি মাথা নাড়েন। স্বগতোক্তির মতো বলেন,
“শুরু হয়ে গেছে।”
“কী শুরু হয়ে গেছে?”
“The beginning of the end, শেষের শুরু। জামানকে মেরে ওরা জানিয়ে দিল- এই মাটিতে ‘শেষের শুরু’ হয়েছে।”
– লেখা গুলো ‘অন্তিম’ বইয়ের চুম্বক অংশের ক্ষীণ কিছু।
সারা পৃথিবী একজন মাসীহ-এর জন্য অপেক্ষমান। মাসীহের এই আাগমন নিয়ে নানা বাক-বিতন্ডা সে বহুকাল আগে থেকে ছিল, এখনো আছে। কিন্তু নির্মম সত্য হলো এমন অনেক সংগঠন আছে যারা মসীহের আগমন এবং ধর্মের নাম ব্যবহার করে পৃথিবীতে তাদের প্রভাব বিস্তার করতে চায়। ‘ইভানজেলিক্যাল’ এমনই এক ওপেন সিক্রেট সোসাইটি যারা ‘দ্য ফ্যামিলি বা ফেলোশিপ’ নামের গোপন সংগঠনের মাধ্যমে আমেরিকা এবং বাকি পৃথিবীতে ক্ষমতার জাল বিস্তার করতে চায়।
এবার, এই চমৎকার বইটির রচয়িতার পরিচয়টুকু দেয়ার প্রয়োজন বোধ করছি-
শ্রদ্ধেষ্পদেষু ‘লতিফুল ইসলাম শিবলী’ কয়েক যুগ ধরে তরুণদের মনের খোরাক যোগাচ্ছেন গীতিকার, উপন্যাসিক, কবি, নাট্যকার, মডেল, অভিনেতা-সহ আরো নানা ভূমিকায়। গীতিকবি হিসেবে তিনি সৃষ্টি করেছেন ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘কেউ সুখি নয়’, ‘হাসতে দেখো গাইতে দেখো’- এর মতো চার শতাধিক জনপ্রিয় গান। ৯০ দশক জুড়ে ছিলেন ব্যান্ড সংগীতের সাথে। উপন্যাসিক হিশেবেও তিনি ব্যাপক সফল। আামদের প্রজন্ম তার হাত থেকে পেয়েছে ‘দখল’, ‘দারবিশ’, ‘আসমান’, ‘রাখাল’, ‘ফ্রন্টলাইন’ – এর মতো তুমুল জনপ্রিয় সব উপন্যাস। গল্পের বিষয়-বস্তু নির্বাচন এবং কাহিনি বর্ণনায় তিনি অনন্য। ‘অন্তিম’- তার ভিন্ন ধারার গল্প নিয়ে আরো একটি সাহিত্য সম্পদ টা ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২২’-তে তুমুলভাবে সাড়া জাগিয়েছে।
‘অন্তিম’ এমন একটি গল্প নিয়ে কাহিনি নির্মাণ করেছে যা বাংলা সাহিত্যে বিরল। জনপ্রিয় উপন্যাস সিরিজ ‘সাইমুম’-এর স্রষ্টা শ্রদ্ধেয় ‘আবুল আসাদ’ স্যার মুসলিম মানসপটে ধারাবাহিক ভাবে যে পরিবর্তনের সূচনা করতে সফল হয়েছেন, লেখক সে কাজটি ভিন্ন ভিন্ন গল্পে ভিন্ন ভিন্নভাবে করতে চেষ্টা করছেন।
লেখক এ গল্পের ধারাবাহিকতার প্রয়োজনে অনেক চরিত্রকে গল্পে এনেছেন। কিছু কিছু চরিত্র তিনি প্রতিষ্ঠিত করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো-
আনিসুজ্জামান (জামান)- সে একজন অনুসন্ধানী সাংবাদিক। ‘রাইজিং বাংলাদেশ’ নামক দেশ বিখ্যাত দৈনিক সংবাদ পত্রিকায় কাজ করে। তার কাজের সুবাদে ইভানজেলিক্যালের সাথে তার পরিচয়, যে পরিচয় তাকে জীবনের শেষ পরিনতির দিকে নিয়ে যায়।
আহমেদ আফজাল – জামানের পাশাপাশি এই চরিত্র এই গল্পের প্রধান উপকরণ। অনেক জায়গায় জামানের চেয়েও বেশি প্রাধান্য পেয়েছে। আফজাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)- এর একজন চৌকস ইন্সপেক্টর। জামান-এর মৃত্যু নিয়ে করা নতুন করে রিটের ইনভেস্টিগেশন-এর মাধ্যমে গল্পে তার আগমন এবং শেষ পর্যন্ত তাকে নিয়েই গল্পের গ্রন্থিমোচন।
ইমাম ইউসুফ – এ গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং একটা চরিত্র। যিনি বুয়েট থেকে পাশ করে সরকারি ইন্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তার জীবনের এক বিয়োগান্তক ঘটনার পর সে হালাল রোজাগারের সন্ধান করতে করতে এক সমায় ভালো জানাশোনা হলে দ্বীন প্রচারের কাজে নিয়োজিত হয়ে পড়েন। ইমাম ইউসুফের প্রত্যাকটি সংলাপ হৃদয় ছুঁয়ার মতো। তার সারল্য ও জ্ঞান অসাধারণ। ‘আমার মনে হয়েছে, এই চরিত্র লেখকের মনিকোঠায় থাকা একজন দ্বাঈর, একজন আদর্শ মুসলিমের।’
এর পাশাপাশি গল্পে ‘পিয়েতা’ এবং ‘আশুতোষ’ নামের দুইটি গুরুত্বপূর্ণ চরিত্র এসেছে। পিয়েতা জামানের গার্লফ্রেন্ড এবং বিটিএস ( বর্ন টু স্ট্রম) – এর একজন বাইকার। আশু বিটিএস-এর চিপ।
এছাড়াও আরো অনেক ছোট ছোট চরিত্র গল্পে স্থান পেয়েছে, যা গল্পকে করছে বাস্তবমুখী এবং বিশ্বাস উপযোগী।
৪.
জামান তার পেশার জন্য বরাবরই পরিশ্রমী ও সৎ। একজন সাংবাদিক হিসেবে সবটুকু সত্য প্রকাশে সে অপ্রতিরোধ্য। এই সততা এবং সত্যের কাছাকাছি যাওয়ার আরো একটা কারণ তার কলিগ, দেশের সাংবাদিকতার কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ইফতেখার মির্জা। তার প্রেষণায় জামান কাজের প্রতি দ্বিগুণ আগ্রহ পায়।
আমেরিকার রক্ষনশীল খ্রিষ্টানদের শক্তিশালী গ্রুপ ‘ইভানজেলিক’-দের ইতিহাস ও মার্কিন রাজনীতি নিয়ে নির্মিত নেটফ্লিক্সের ‘দ্য ফ্যামিলি’ সিরিজটি দেখতে গিয়ে ‘ডক কো’-এর করা বাংলাদেশ নিয়ে একটি মন্তব্যে চোখ আটকে যায় জামানের। পুরো সিরিজটি দেখে উত্তেজিত হয়ে পড়ে জামান। সিদ্ধান্ত নেয় এই বিষয় নিয়ে একটি রিপোর্ট করার। জামান, তার গুরু মির্জা ভাইয়ের পরামর্শ নিয়ে কাজে নেমে পড়ে। ছয় মাসের এক দীর্ঘ দৌড়ের পর তার রিপোর্টে সেসকল তথ্য উঠে এসেছে, তা সে বিশ্বাস করতে চায়নি।
জামানের এই রিপোর্ট বাঘা সাংবাদিক মির্জা প্রকাশ করেনি। উল্টো তার পুরস্কার হিসেবে গিয়েছে জামানের চাকরি। নিয়মিত আসতে তাকে প্রাণ নাসের হুমকি। চাকরি চলে যাওয়ার পর চরম হতশা থেকে সে জীবনের নানাবিদ অর্থ খুঁজতে গিয়ে তার ভালোবাসা গতিকে সে বেঁচে নেয়।
বাংলাদেশের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিটিএস। বাইকারদের নিয়ে তৈরি এই সংগঠনটি একটি মানবতাবাদী, প্রকৃতি প্রেমী, সমাজিক সংগঠন হিসেবে কাজ করে। কিন্তু এটি তাদের আসল চিত্র নয়, তারা মূলত ক্যালিফোর্নিয়ার কুখ্যাত বাইকার গ্রুপ মঙ্গলসদের অনুসরণ করে। বিটিএস চিপ ‘আশু’ মঙ্গলসের একনিষ্ঠ সাবেক সদস্য৷ মঙ্গলস এমন কোনো অপরাধ নেই করে না। ঘটনার পরিক্রমায় জামান বিটিএস- এর সেকেন্ড ডেপুটি হয়ে যায়। যেদিন সে ডেপুটি হয় সেদিনঐ এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে।
এই মৃত্যুকে হত্যা হিসেবে দাবি করে আদালতে পুনঃ তদন্তের আবেদন করে জামানের পরিবার। এই তদন্তের ভার যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) এর চৌকস ইন্সপেক্টর আহমেদ আফজলের উপর। আফজাল এই কেসের কাজ করতে গিয়ে প্রথমেই সাক্ষাৎ পায় কামরাঙ্গীর চরের বাইতুল এহ্সান জামে মসজিদের ইমাম ইউসুফের সাথে। এই সাক্ষাৎ তার পরবর্তী জীবনের অর্থ বদলে দেয়। এই কেসের সাথে আসল সম্পর্কটা ঠিক কোন জায়গায় সে জানতে পারে। আফজলের চিন্তাভাবনায় একটা বিস্তর পরিবর্তন আসে। কিন্তু সে যখন কেসটি নিয়ে এগোয় জামান-এরই পুনরাবৃত্তি হতে থাকে তার সাথে। তদন্ত রিপোর্ট জমা দিতে দিতে এক সময় কোনো এক অমোঘ কারণে আফজল ফেসেঁ যায়। এক বিশাল ষড়যন্ত্রের ফাঁদে সে আটকা পড়ে। সর্বশেষ তাকে নিরুপায় হয়ে দেশত্যাগ করতে হয়।
৫.
মধ্যে যুগের মুসলিম শাসনকে যে অবিচার করা হয়, তার চেয়ে কম হবে না যদি ‘অন্তিম’-কে শুধু দুই-একটা শব্দে বিচার করা হয়। ‘অন্তিম’ তার প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি পাতায় যেন আপনার সাথেই কথা বলে। কথা বলে আপনার ভেতরকার সুপ্ত থাকা স্বত্বাটার সাথে। আপনাকে একটা অভি সম্ভাবক সত্যের কথা বলে যেটা মুসলিম মানসপটকে আন্দোলিত করবে সে সালাউদ্দিনের মতো, জিয়াদের মতো, মুসা বিন নুসাইরের মতো। আপনি, আপনার ইমান, আমার মোয়ামেলাত সবকিছু-কেই যেন ধাবিত করবে এক মহান স্বত্বার দিকে। আপনার এই সুখপাঠ্য যাত্রা শুভ হোক, কন্সপাইরেসির জালে জড়িয়ে থাকা ধুলির পৃথিবী আপনার জন্য মঙ্গলের হোক এই কামনায় আজকে এখানেই শেষ করছি…..!
প্রতিটি বাঙালির জন্যই দেশকে ,ভাষাকে জানা আবশ্যকীয়। এরই সাথে সাথে সমসাময়িক বিশ্ব সম্পর্কেও চাই সম্যক জ্ঞান। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক খুঁটিনাটি আলোচনা জানতে পড়ুন চর্যাপদ ।
আমাদের গবেষনাধর্মী লেখাগুলি পড়ে নিজেকে সমৃদ্ধ করতে সাবস্ক্রাইব করে রাখুন