বুয়েট/ইন্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি

আব্দুন নুর তুষার

আব্দুন নুর তুষার

বুয়েট

Buet Admission

একজন মানুষের আচরন , চিন্তা , দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যত জীবনের ইতিবাচক রূপরেখা দাঁড় করানোর সবথেকে উর্বর সময় হচ্ছে আঠারো থেকে চব্বিশ বছর বয়স । একজন ব্যাক্তি এই সময়ে যে প্রকৃতির দক্ষতা , প্রশিক্ষণ লাভ করে , যে পরিবেশের সংস্পর্শে বেড়ে ওঠে ; তার প্রভাব জীবনের বাকী অংশে অবশম্ভাবী রুপে থাকবে এটাই স্বাভাবিক।
আমাদের দেশে উচ্চশিক্ষার সুযোগ অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরক্ষা এই সময়ে অনুষ্ঠিত হয়। আর ভর্তি পরীক্ষার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যত জীবনের কর্মপন্থা । তাই আমাদের দেশের প্রেক্ষাপটে ভর্তি পরীক্ষা পূর্ববর্তী সময় ব্যবস্থপনা ও পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ ।
কেবল নিরবিচ্ছিন্ন লেখাপড়া করে ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব না । বরং ভারসাম্যপূর্ণ ও গুছালো লেখাপড়ার রুটিন ভর্তি পরীক্ষায় ভালো করার পূর্বশর্ত । আর ভর্তি পরীক্ষাক্ষার পূর্বে একটানা লেখাপড়ার কারণে অনেক সময় অবসাদ চলে আসে এবং লেখাপড়াও খুব বেশী ইফেক্টিভ হয় না।
আমি ইন্টারমিডিয়েটের বছরগুলো বেশ ইফেক্টিভলিই অতিবাহিত করেছি। সপ্তাহে দু-একদিন ফুটবল খেলতাম ,খুব সকাল বেলা ঘুম থেকে উঠে পড়তে বসতাম , সারাদিন কলেজ ল্যাব শেষ করে রাতে কিছুক্ষণ লেখাপড়া করে রাত দশটা এগারটার দিকে ঘুমিয়ে যেতাম। আমি সামাজিক কাজ করতে , বই পড়তে পছন্দ করতাম । ফাঁকা সময় পেলেই বাইরের বই পড়তাম। তোমাদের জন্য পড়ামর্শ থাকবে দি মিরাকল মর্নিং বইটি পড়ার জন্য , এটি ভর্তি পরীক্ষার সময়ে এবং পরবর্তী জীবনে খুবই কাজে দিবে।

যাহোক ম্যাথ এবং বায়োলজি ভালো করে পড়বে । পদার্থবিজ্ঞান , রসায়ন সাধারনত এমনিতেই ভালো করে পড়া হয় আর ভর্তি পরীক্ষায়ও তেমন কঠিন প্রশ্ন আসে না । ইন্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য ম্যাথে গুরুত্ব দিতে হবে সবথেকে বেশী । আর বায়োলজি পড়া থাকলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায়ও ভালো করা সম্ভব ।
আর সাধারন কিছু পরামর্শ তোমাদের জন্য থাকবে 

; পড়তে বসলে স্মার্ট ফোন দূরে রাখবে ,

 ভাজা পোড়া খুব কম খাবে ,

 ঘুম থেকে উঠেই ঐ দিন কি কি পড়বে , কি কি মেজর কাজ আছে নোট করে ফেলবে ; দেখবে সময়গুলো কাজে দিচ্ছে । 

মনে রাখবে,
”ভর্তি পরীক্ষা একটি ম্যারাথনের মতো ; আর ম্যারাথনে ধীর কিন্তু অবিশ্রান্ত প্রতিযোগীরাই জিতবে। ”
সত্যি বলতে সফলতা অনেক ভারী শব্দ । এর অর্থ ও বিস্তৃতি ব্যক্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। তবে কেউ যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং ধৈর্য্যের সাথে পরিশ্রম করে তবে প্রকৃতি তার জন্য অনকূল হয়ে যায় এবং স্রষ্টা তার সহায় হয়ে যান। ছোটোবেলায় একটা ইংরেজী কবিতা পড়েছিলাম তা এই ডকুমেন্টের সাথে যোগ করে দিচ্ছি যার প্রত্যেকটি লাইন তোমাদের জন্য উপদেশ হিসেবে থাকবে।

If you think you will lose , you are lost
For out of the world we find ,
Success begins with a fellow’s will
It’s all the state of mind .
If you think you are outclassed , you are
You have got to think high to rise
You have got to be sure of yourself before
You can ever win a prize .
Life’s battles don’t always go
To the stranger or faster man
But soon or late the man who wins
Is the man who thinks he can